রাউজানের প্রথম ডিজিটাল স্কুল


নোয়াপাড়া আইডিয়াল স্কুল রাউজানের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল। এটি রাউজানের শিক্ষাক্ষেত্রে একটি ব্যতিক্রমধর্মী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। যেটি ২১ জন মেধাবী ও উদ্যোমী তরুণের হাতে গড়া আত্মকর্মসংস্থানমূলক সংগঠন (সম্প্রীতি ফাউন্ডেশন) কর্তৃক পরিচালিত হচ্ছে। স্কুলটি প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালে। প্রতিষ্ঠালগ্ন থেকে সকল অভিভাবকদের আস্থা অর্জন, ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী  ও পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখছে। এই স্কুলকে সর্বাধুনিক বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যকে সামনে রেখে এখানে চালু করা হয়েছে ডিজিটাল শিক্ষা পদ্ধতি। এতে প্রায় স্বতন্ত্র ১৬টি ক্লাসরুমের মধ্যে ১২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম, মানসম্মত ভিডিও কন্টেন্ট, স্মার্ট বোর্ড, শিখবে প্রতিটি শিশু কার্যক্রম, নিজস্ব ডাবল এইট ফর্মূলার ব্যবহার, কম্পিউটার ল্যাব, গ্রন্থাগার,  স্কুল ক্যান্টিন, খেলার মাঠ সহ পর্যাপ্ত আলো-বাতাস যুক্ত, ধুলাবালি ও শব্দদূষণ মুক্ত এক অসাধারণ শিক্ষা বান্ধব পরিবেশ। 
স্কুল পরিচালনায় ব্যবহার করা হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি, যেমন- নিজস্ব Website, Student Management Software, Biometric Auto Attendance Machine, Mobile Apps ও CCTV এর ব্যবহার। ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি উপস্থিতি, পরীক্ষার ফলাফল তৈরি ও প্রকাশ, ওয়ার্কশীট, সকল প্রকার নোটিশ, টিউশন ফী ও শিক্ষক-শিক্ষিকাদের ক্লাস বন্টনসহ সবকিছুই অনলাইনে। প্রাতিষ্ঠানিক সকল কাজে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে একদিকে যেমন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে অন্যদিকে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সেবা প্রাপ্তি ও প্রদানের ক্ষেত্রে সময় ও শ্রম অপচয় কম হচ্ছে। 
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দেশকে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ রূপে গড়ে তোলার ক্ষেত্রে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর মানসম্পন্ন শিক্ষার কোনো বিকল্প নেই। সেহেতু শিক্ষার্থী, অভিভাবক/অভিভাবিকা, শিক্ষক/শিক্ষিকা ও পরিচালনা পরিষদের সবার আন্তরিক প্রচেষ্টায় নোয়াপাড়া আইডিয়াল স্কুল একটি সর্বাধুনিক বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।  

Read More->

Result Search

Class
Department/Section/Group
Session
Exam

সভাপতির বাণী

সারা বিশ্বে প্রযুক্তির প্রবণতা যেন এক নতুন দিগন্ত উন্মোচন করছে। এটি অধিকাংশ মানুষের কাছে অক্সিজেনের মতোই অপরিহার্য হয়ে উঠেছে এবং দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে, শিক্ষার মান নিশ্চিত করতে আমাদের প্রথম অগ্রাধিকার দেওয়া উচিত শিক্ষা খাতকে। এই লক্ষ্যটি সরকারের রূপকল্প এবং আন্তর্জাতিক মান উভয়কেই পূরণ করে।

নোয়াপাড়া আইডিয়াল স্কুল তেমনই একটি প্রতিষ্ঠান, যেখানে আমরা সম্পূর্ণ “ডিজিটাল অটোমেশন সিস্টেমের” মাধ্যমে সেরা শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই সিস্টেমটি কেবল প্রতিষ্ঠানের জন্য নয়, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্যও অত্যন্ত ফলপ্রসূ হবে। আমাদের বিশেষ ও কার্যকর শিক্ষণ পদ্ধতি “ডাবল এইট ফর্মুলা” শিক্ষার্থীদের মুখস্থ না করে বিষয়টি ভালোভাবে বুঝতে সাহায্য করে।

তাই আমি বলতে পারি, একটি সমৃদ্ধ শিক্ষণ পরিবেশ এবং আধুনিক সকল সুযোগ-সুবিধা আমাদের বিদ্যালয়ের মূল ভিত্তি। আমাদের স্কুলের উন্নয়নের জন্য আপনার গঠনমূলক সমালোচনা সাদরে আমন্ত্রিত।

আন্তরিকভাবে,

মো: মুসলিম উদ্দিন

সভাপতি

নোয়াপাড়া আইডিয়াল স্কুল

Read More->

Headmaster's Message

শিক্ষা একটি চলমান প্রক্রিয়া, যা শুধু শ্রেণিকক্ষের চার দেয়ালেই সীমাবদ্ধ নয়—এটি জীবনবোধ ও মূল্যবোধের এক পূর্ণাঙ্গ বিকাশ। আমরা নোয়াপাড়া আইডিয়াল স্কুলে একটি সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে কাজ করছি: আমাদের শিক্ষার্থীদের শুধু সফল করাই নয়, তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা।আমাদের স্কুলের পরিচালনা পরিষদের সুদৃঢ় ও গতিশীল ব্যবস্থাপনার অধীনে আমরা একটি স্বচ্ছ এবং নিয়মতান্ত্রিক শিক্ষা কাঠামো নিশ্চিত করেছি। তাদের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে আমরা সর্বদা প্রতিষ্ঠানকে আধুনিক মানদণ্ডে উন্নীত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এই শক্তিশালী ভিত্তিই আমাদের স্কুলের মানসম্মত শিক্ষার মেরুদন্ড,আমরা বিশ্বাস করি, শিক্ষার মানই একটি প্রতিষ্ঠানের আসল পরিচয়। এই লক্ষ্যে, আমাদের প্রতিটি শ্রেণীকক্ষে রয়েছে দক্ষ ও নিবেদিত প্রাণ শিক্ষিকাদের একটি দল। তাদের আন্তরিক পাঠদান, প্রতিটি শিক্ষার্থীর প্রতি ব্যক্তিগত মনোযোগ এবং সময়োপযোগী শিক্ষণ পদ্ধতি নিশ্চিত করে যে প্রতিটি শিশু তাদের সম্পূর্ণ সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাচ্ছে। আমরা শিক্ষার্থীদের জন্য একটি আনন্দময়, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করেছি, যা তাদের স্বতঃস্ফূর্ত শিক্ষণে উৎসাহিত করে। শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বের বিষয়। বিদ্যালয়ের ভেতরে এবং বাইরে তাদের সুরক্ষার জন্য আমরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করি। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহারকে গুরুত্ব দিই। ডিজিটাল কনটেন্ট, স্মার্ট ক্লাস এবং আধুনিক শিক্ষণ সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিগতভাবে প্রস্তুত করা হচ্ছে। ​নোয়াপাড়া আইডিয়াল স্কুল শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার। এই পরিবারে প্রতিটি শিশু স্বপ্ন দেখতে শেখে এবং সেই স্বপ্ন পূরণের জন্য সঠিক নির্দেশনা পায়। আমাদের এই শিক্ষাযাত্রায় আপনাদের অব্যাহত সহযোগিতা একান্ত কাম্য। একসাথে, আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করতে বদ্ধপরিকর।

​শুভেচ্ছান্তে,

সেতুরাজ বড়ূয়া

প্রধান শিক্ষক

নোয়াপাড়া আইডিয়াল স্কুল


Read More->

Complain/Suggest Corner

Calendar